সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

কবি হেলাল হাফিজকে স্মরণ করলো "সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ"

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:২২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:২২:১১ পূর্বাহ্ন
কবি হেলাল হাফিজকে স্মরণ করলো "সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ"
জিয়াউর রহমান :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি মো. সাজাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক এবং সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়, প্রগতি লেখক সংঘের সভাপতি নির্মল ভট্টাচার্য ও সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক শাহ মো. কামরুজ্জামান, সদস্য নিশেন্দু গোস্বামী, জিয়াউর রহমান, শহিদ নূর আহমেদ, বিকাশ চন্দ, আব্দুল বাছির, গিলেমান আলম, মিল্লাত আহমেদ, আদিল আরমান প্রমুখ। আলোচকগণ বলেন, প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। তাঁর কবিতায় লড়াই, সংগ্রাম, প্রেম-বিরহ, ও দ্রোহ দারুণভাবে ফুটে ওঠেছে। ‘নিষিদ্ধ স¤পাদকীয়’র মতো ‘অগ্নুৎসব’ কবিতাও শরীরের রন্ধ্রে রন্ধ্রে আগুন জ্বেলে দেয়। ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ পঙ্ক্তি দুটির শ্রেষ্ঠ কবি হেলাল হাফিজ। সংগ্রামে, দ্রোহে ও প্রতিবাদে তাঁর এই উচ্চারণ সবার হয়ে ওঠে। কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন শিক্ষক। হেলাল হাফিজ ১৯৬৫ সালে নেত্রকোণা শহরের দত্ত উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৬৭ সালে নেত্রকোণা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবাদে ঢাকায় যাওয়ার পর তিনি আর এলাকায় ফেরেন নি। ঢাকাতেই থেকে যান আমৃত্যু। ১৩ ডিসেম্বর, শনিবার ঢাকাতেই তাঁর মৃত্যু হয়। বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় এই কবি তাঁর সৃষ্টির মধ্য দিয়ে মানুষের অন্তরে বেঁচে থাকবেন অনন্তকাল। সাহিত্য আড্ডার শুরুতে কবি হেলাল হাফিজ ও শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত ছড়া ও কবিতা পাঠ করেন মো. সাজাউর রহমান, শাহ মো. কামরুজ্জামান, নিশেন্দু গোস্বামী, জিয়াউর রহমান, বিকাশ চন্দ, গিলেমান আলম, আদিল আরমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প